1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া- আহত ১

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা পশ্চিমপাড়া এলাকায় একটি প্রিন্টিং ও প্যাকেজিং কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দিনভর উত্তেজনা বিরাজ করেছে। পরে সন্ধ্যায় একজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং কারখানার গেট ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৯ জুন) সকাল থেকেই আইটিএল নামের ওই কারখানার সামনে দুই পক্ষ অবস্থান নেয়। বিকেলে কারখানার ঝুট বোঝাই একটি গাড়ি বের হওয়ার সময় এক পক্ষের বাধার মুখে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অপর পক্ষ হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এতে মনির আকন্দ নামের একজন আহত হন। তিনি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। কারখানা কর্তৃপক্ষ ঝুট উত্তোলনের জন্য নবী হোসেনকে ওয়ার্ক অর্ডার দেয়। এ নিয়ে নবী হোসেনের নেতৃত্বাধীন একটি পক্ষের সঙ্গে অন্য একটি পক্ষের বিরোধ চরমে ওঠে।

আল-আমিন জানান, “আমরা সেখানে বিএনপির অফিসে খিচুড়ি খাওয়ার আয়োজন করেছিলাম। ঝুট ব্যবসা নিয়ে কিছু জটিলতা চলছিল। বিষয়টি সমাধানের জন্য সিনিয়ররা আলোচনা শুরু করেছিলেন। হঠাৎ নবী হোসেন পেছন থেকে মনিরকে দা দিয়ে কোপ দেন। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরেই কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে একাধিক পক্ষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এতে এলাকার পরিবেশ দিন দিন অস্থিতিশীল হয়ে উঠছে।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “সংঘর্ষের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park