1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

মেঘনায় ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ পারভেজ নামের যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৭২ বার পঠিত

মো.নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ পারভেজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বড়কান্দা ইউনিয়ন এলাকায় অভিযান চলাকালে পারভেজ (২০) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পারভেজ মেঘনা উপজেলার বড়কান্দা (চকের বাড়ী) এলাকার বাসিন্দা এবং সে মো. ফারুক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. সুদীপ্ত শাহীন (নিঃ) সঙ্গীয় ফোর্সসহ মেঘনা থানা এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালান। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা উপজেলার ৫ নং বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা জলারপাড় এলাকায় জনৈক বাদলের জমিতে থাকা দুটি খড়ের গাদার মাঝখানে কতিপয় ইয়াবা ব্যবসায়ীরা সমবেত হয়। পরে তল্লাশিকালে পারভেজের প্যান্টের পকেট থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে একটি কাঠের বাটযুক্ত ধারালো চাপাতি এবং একটি কাঠের হাতলযুক্ত ধারালো ছেনি দা রয়েছে। এ সময় ঘটনাস্থল থেকেই পারভেজকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম দৈনিক ঐশী বাংলাকে বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অবৈধ দেশীয় অস্ত্র সংক্রান্ত বিষয়ে এসআই মো. সুদীপ্ত শাহীন (নিঃ) বাদী হয়ে মেঘনা থানায় এজাহার দায়ের করবেন। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park