1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে জোড়পূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে তার পৈত্রিক সম্পত্তি জোড়পূর্বক দখলের অভিযোগ করেছেন ভুক্তভোগী আঃ আওয়াল। এ ব্যাপারে চার জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করছেন তিনি।

গত রোববার ৩০ জুন সকাল ১০টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আঃ আওয়াল (৬০) গলাদাপাড়া গ্রামের মৃত শামসুউদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানাযায়, ধামলই মৌজার গলদাপাড়া গ্রামে আঃ আওয়াল তার বাবার পৈত্রিক সম্পত্তি হিসেবে মালিক হয়ে ছামবন্টনে ভাইদের নিয়ে ভোগদখল করিয়া আসিতেছে। রবিবার সকালে তার জমি বুঝিয়ে না দিয়ে তার দুই ভাইকে নিয়ে এলাকার একটি প্রভাবশালী পক্ষ জমিতে খুঁটি পুতে দিয়ে জবর দখলের চেষ্টা চালাচ্ছে। এসময় তিনি বাঁধা দিতে গেলে তাকে মারধর সহ বিভিন্ন হুমকি ধমকি প্রদান করে।

এ ব্যাপারে আফাজ উদ্দিন বলেন, আমার বাবার পৈত্রিক সম্পত্তি আমি যেটুকু পাই আমার বড় ভাই আমাকে বুঝিয়ে দিচ্ছে না।তাই আমি আমার টুকু বিক্রি করে দিচ্ছি।

এ ব্যাপারে কাওরাইদ ইউপি সদস্য মমিনুল কাদের জানান, বিষয়টি আমি শুনেছি তাদের ভাইদের সম্পত্তি নিয়ে কিছুটা বিরোধ রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park