1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়কে ধানের চারা লাগিয়ে গ্রামবাসীর প্রতিবাদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

আব্দুল্লাহ বাশার কোটচাঁদপুরঃ দীর্ঘদিন কাজ না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশান ইউনিয়নের তালসার থেকে ঘাঘা বালি খোলা সড়ক। বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়ে কাজ না হওয়ায় সড়কে ধানের চারা রোপন করে ভিন্ন ধর্মী প্রতিবাদ করেন তালসার গ্রামবাসী।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, কোটচাঁদপুরের তালসার বাজার থেকে ঘাঘা বালি খোলা সড়কে দীর্ঘদিন কাজ না হওয়ায় বর্তমানে এক কিলোমিটার প্লাট সলিং রাস্তার পুরো ইট ভেঙ্গে চুরে কাঁদাময় হয়ে গেছে। আর বাকি আধা কিলোমিটার রাস্তা আরো খারাপ হয়ে গেছে। এতে করে চরম ভোগান্তি পোহাচ্ছেন গ্রামবাসী।
বিষয়টি নিয়ে গ্রামবাসী সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের কাছে বলেছেন। তাতে কোন লাভ হয়নি। বাধ্য হয়ে মঙ্গলবার দুপুরে ওই রাস্তায় ধানের চারা রোপন করে প্রতিবাদ করে বলে জানিয়েছেন তালসার পূর্বপাড়ার বাসিন্দা সাবেক সেনা সদস্য রবিউল ইসলাম। তিনি বলেন , তালসার পূর্ব পাড়ার পাঁচ হাজারের বেশি মানুষ বাস করেন।
তাঁদের নানা প্রয়োজনে প্রতিদিন বাড়ি থেকে বের হতে হয়। আর বাড়ি থেকে বের হওয়ার একটি মাত্র রাস্তা তালসার-ঘাঘা রাস্তা। তালসার বাজার থেকে যে সড়কটি ঝিনাইদহে চলে গেছে, তার থেকে কিছু দূর গিয়ে জালালপুর বাজারের দিকে আরেকটি শাখা রাস্তা বেরিয়ে গেছে। ওই রাস্তা তাঁদের গ্রামের পূর্ব পাশে।
এই তালসার বাজার থেকে তাদের পাড়ার মধ্য দিয়ে বেরিয়ে যাওয়া রাস্তাটি পাড়ার পূর্ব পাশ হয়ে মাঠ পেরিয়ে জালালপুর পিচঢালাইয়ের রাস্তায় মিশেছে। মধ্যে তাঁদের পাড়ার এই দেড় কিলোমিটার রাস্তা বর্তমানে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ বলেন,রাস্তাটি এলজিইডির। এ কারনে আমরা কোন প্রকল্প নিতে পারি না। তবে ইতোমধ্যে সংশ্লিষ্টদের অনেকবার জানানো হয়েছে। আর প্রতি বছর চলার উপযোগী করতে আমাকে ঘেষ দিতে হয়।
তিনি বলেন, আমি শুনেছি রাস্তাটি আরো খারাপ হয়েছে। বিষয়টি সংশ্লিষ্টদের আবারও জানাব।
উপজেলা প্রকৌশলী সিদ্ধান্ত কুমার কুন্ডু বলেন,ঘটনা জানা নাই। আপনারা রাস্তার নামটি জানান। এরপর আমি খোঁজ নিয়ে দেখেছি ওই রাস্তার আইডি হয়েছে কিনা। না হলে কি ভাবে করা যায়,সেটা তিনি দেখবেন বলে জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম বলেন,ঘটনাটি আমার জানা ছিল না। এখন জানতে পারলাম, বিষয়টি তিনি দেখবেন বলে জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park