
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির দিনে গাজীপুরে ‘মিনি ম্যাক্স’ ফ্যাক্টরি চালু রাখার অভিযোগ করেন এলাকাবাসি।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী, বেগম খালেদা জিয়ার ইন্তেকাল উপলক্ষে সরকার ( বুধবার ৩১ ডিসেম্বর) একদিনের সাধারণ ছুটি সহ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে এক দিনের সাধারণ ছুটির ঘোষণা দিয়ে সরকার ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) দেশের সব শিল্পকারখানা বন্ধ রাখার আহ্বান জানায়। তবে এসব নির্দেশনা অমান্য করে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মধ্যপাড়া পাগলা মার্কেট সংলগ্ন ‘মিনি ম্যাক্স’ নামের একটি ফ্যাক্টরি চালু রাখা হয়েছে—এমন অভিযোগ উঠেছে। স্থানীয়দের সূত্রে জানাযায়, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে ফ্যাক্টরিটি চালু রাখার পেছনে, পিরুজালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মহাসিনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী ভূমিকা রাখছেন। এ বিষয়ে যুবদল নেতা মহাসিনে এর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করিলে, তার ফোনটি বন্ধ পাওয়া যায়, অভিযোগকারীরা জানান, রাষ্ট্রীয় শোক পালনের দিনে কারখানা চালু থাকায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা বলেন, শোকের এই সময়ে সরকারি নির্দেশনা মানা সব প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব। অথচ একটি পক্ষ প্রভাব খাটিয়ে কারখানা চালু রেখে শ্রমিকদের কাজে বাধ্য করছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের দাবি, রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে, অভিযোগের বিষয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষ ও অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসি।