1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

আবারো বেপরোয়া মাদক সম্রাট ও দুর্ধর্ষ সন্ত্রাসী কিলার আক্তার

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২০৪ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে ফতুল্লা থানার অন্তর্গত দেলপাড়া এলাকার বহু অপকর্মের হোতা চিহ্নিত মাদক সম্রাট ও দুর্ধর্ষ সন্ত্রাসী আক্তার ওরফে কিলার আক্তারসহ তার সাঙ্গপাঙ্গরা ফের বেপরোয়া হয়ে উঠেছে।

এলাকাবাসী ও বিভিন্ন তথ্য সুত্রে জানাগেছে আওয়ামীলীগ সরকারের আমলে এই দুর্ধর্ষ সন্ত্রাসী আক্তার ওরফে কিলার আক্তার কাউন্টার টেরোরিজম ইউনিটের এস আই মিজানের সাথে সখ্যতা তৈরি করে ফতুল্লা থানার অন্তর্গত পাগলা, আলীগঞ্জ, নুর বাগ, রসুলপুর সহ কুতুবপুরের বিভিন্ন এলাকায় অন্যদিকে রাজধানীর জুরাইন, শ্যামপুর, এবং কেরানীগঞ্জের কাজীরগাও, পান গাও, এলাকায় একক আধিপত্য বিস্তারের মাধ্যমে গড়ে তুলেছে মাদকের বিশাল সাম্রাজ্য,

এই মাদকের ব্যাবসা করে বনেগেছে কোটিপতি। কিলার আক্তার ও তার সন্ত্রাসী বাহিনীর কারণে উপরে উল্লেখিত এলাকায় আতঙ্কে সাধারণ মানুষ।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক অবনতি কোনো রকম তৎপরতা নেই বললেই চলে। কেউ কোন রকম প্রতিবাদ করলে তার বাহিনী দ্বারা লাঞ্ছিত অপমানিত ও হয়রানির শিকার, অথবা মিথ্যা মাদক ও অস্ত্র মামলার আসামি, নতুবা সাঙ্গপাঙ্গদের হামলার শিকার হয়ে দিতে হয় জীবনটাই, যে কারণে তার বিরুদ্ধে কথা বলার সাহস হারিয়ে ফেলেছে উল্লেখিত এলাকার জনসাধারণ। বিগত আওয়ামী লীগের আমলে শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশের শুটার হিসেবে কাজ করতো এই আক্তার। তথ্য অনুসন্ধানে জানা যায় ফতুল্লা থানার অন্তর্গত পুর্ব দেলপাড়া এলাকার মৃত খালেক সর্দারের ছেলে আক্তার আওয়ামী সরকারের আমলে দখল বাণিজ্য,ও এক চাটিয়ে মাদক ব্যাবসাসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে ডেমরা, যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ,ও নারায়ণগঞ্জে বিপুল সম্পত্তির মালিক। আওয়ামীলীগ সরকারের পতনের পরে আত্মগোপনে চলে যায় সিঙ্গাপুরে। বিদেশে থেকে কথিত বিএনপি নেতাদের সাথে যোগাযোগ করে বিপুল পরিমাণ টাকার বিনিময়ে তাদের সাথে সখ্যতা গড়ে তোলে আবারো দেশে ফিরে আসে। বর্তমানে বিএনপির বড় নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে তাদের কে মাসোয়ারা দিয়ে চালিয়ে যাচ্ছে তার মাদক ও অস্ত্রের ব্যবসা। বর্তমানে কিলার আক্তারের নেতৃত্বে উল্লেখিত স্পটগুলোতে মাদক ও অস্ত্র ব্যবসা পরিচালনা করে আসছে তোতা মিয়ার ছেলে লিখন- ওরফে লেংরা লিখন ও খালেক মিয়ার ছেলে কাইল্লা বাবু, আফজাল, লিটন,সিজান,মিশাল, শাহাদাৎ,মইন, লিপ্ত,নিসাত, সজীব ও জুয়েল গংরা। সুত্রে জানা যায় অবৈধ পথে উপার্জিত অর্থের কাছে জিম্মি রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারাও । যুবলীগ ক্যাডার হিসেবে ফতুল্লার আলীগঞ্জেও রয়েছে তার ব্যাপক পরিচিতি। সন্ত্রাসী কিলার আক্তারের বিরুদ্ধে ঢাকা সহ বিভিন্ন জেলায় হত্যা, অস্ত্র, মাদক সহ একাধিক মামলা রয়েছে। জুলাই আন্দোলনে জালকুড়ি এলাকায় অয়ন ওসমানের সাথে নিরীহ ছাত্রদের ওপর গুলি বর্ষণ করতে ও দেখা গেছে। সন্ত্রাসী কিলার আক্তারের মাদক ও অস্ত্র ব্যবসা বন্ধ সহ অনতিবিলম্বে কিলার আক্তার সহ তার সহযোগীদের গ্ৰেফতারে যৌথ বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন ফতুল্লাহর সর্বস্তরের জনগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park