1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে ‘ডেভিল হান্ট ফেজ ২’অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ৫ নেতাকর্মী আটক

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরে ‘ডেভিল হান্ট ফেজ–২’ বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, সাইবার ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের বাসিন্দা ও ৯ নম্বর আরবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুল, যশোর সদর উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও পাকদিয়া গ্রামের বাসিন্দা হোসেন আলী, চাঁচড়া রায়পাড়ার বাসিন্দা ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও দুর্গাপুর গ্রামের বাসিন্দা সাইফুর রহমান অভি এবং চাঁচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন।যশোর ডিবির নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধীদের আইনের আওতায় আনতে এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।বিনোদনমূলক ইভেন্টের টিকিট উল্লেখ্য,এর আগে সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলা পুলিশ মোট ১৯ জনকে আটক করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park