1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

যশোরে প্রকাশ্য সড়কে ছুরিকাঘাতে প্রাণ গেল শহিদের, এলাকা জুড়ে আতঙ্ক

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ এলাকায় প্রকাশ্য রাস্তায় ছুরিকাঘাতে শহিদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ১৩ ডিসেম্বর বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শহিদ পাগলাদাহ গ্রামের বাসিন্দা এবং বছিরের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে শহিদের বাড়ির সামনে রহমানের দোকানের মোড়ে পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে দুর্বৃত্তরা শহিদকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় শহিদের বাবা তাঁকে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। স্বজনদের দাবি, একই গ্রামের পিয়াস (২৪), আলিফ (১৮), ইরান (২৪) ও রিয়াজ (২৫) এই হত্যাকাণ্ডে জড়িত। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park