1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

নারায়নগঞ্জে একজন প্রতিবন্ধীকে হত্যার দেড়বছর পর আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ বার পঠিত

খান মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র রিপোর্টার: ঘুড়ি ওড়ানো ও সুতা কাটাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ আড়াইহাজার সিয়াম (১৯) কর্তৃক শাকিব সিকদার (১১) (বাক প্রতিবন্ধী) হত্যার মূল আসামী সিয়াম পিতা: আনোয়ার হোসেন কে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ।

জানা গেছে গত ৪ এপ্রিল ২০২৪ নারায়ণগঞ্জ আড়াইহাজার থানার পাচরুখীতে শাকিব শিকদার মামাবাড়ি বেড়াতে এলে একই এলাকার সিয়াম পাঁচরুখী ঘুড়ি ওড়ানো ও সুতা কাটা নিয়ে বিবাদ বাধে পরবর্তীতে শাকিব তার নানার দোকানে যাওয়ার পথে তাকে একা পেয়ে সিয়াম এলোপাতাড়ি ঘুসি মারে ফলে ঘটনা স্থলেই বাক প্রতিবন্ধী শাকিব মারা যায়। শাকিবের মৃত্যু নিশ্চিত হলে তাকে টেনে হিচরে সিয়াম একাই তার চাচার গোয়াল ঘরে খড়ের স্তুপের নীচে ফেলে রাখে। পরে ঘটনা জানাজানি হলে শাকিবের মা, বাদী হয়ে আড়াইহাজার থানায় গত ৬ এপ্রিল ২০২৪ অজ্ঞাত হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে দীর্ঘদিন অতিবাহিত হলেও আড়াইহাজার থানা পুলিশ এর কোনো কুল কিনারা করতে না পারলে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে মামলাটি “পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)” নারায়ণগঞ্জকে তদন্তভার ও আসামী চিহ্নিতকরণ ও গ্রেফতারের দ্বায়িত্ব দেন।
এ ব্যাপারে এক প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ সুপার জনাব, মোস্তফা কামাল রাশেদ (বিপিএম) জানান, মামলাটি পিবিআই এর হাতে আসায় হত্যা তদন্ত ও আসামি গ্রেফতারে এসআই হযরত আলী (নিরস্ত্র) কে দ্বায়িত্ব ও প্রয়োজনীয় শলাপরামর্শ দেয়া হয়। যেহেতু আসামি বিহীন একটা অজ্ঞাত হত্যা মামলা ছিল এটা। দ্বায়িত্ব পেয়ে এসআই হযরত আলী অল্প কয়েকদিনের মধ্যেই হত্যার মোটিভ ও উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পলাতক সিয়ামকে এই হত্যার মূল হোতা হিসেবে চিহ্নিত করেন এবং আড়াইহাজার থানার বান্টিবাজার এলাকা থেকে পিবিআই পুলিশ তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সিয়াম, শাকিব হত্যার পুরো আদ্যোপান্ত বর্ননা করে হত্যার দায় স্বীকার করেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park