
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে শ্রীপুরে গোসিংগা ইউনিয়নের আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় সাদেক কাজী, ছাঈম, নাঈম,আবু ইউসুফ, মোঃ আবু সাইদ,ব্যক্তিদের বিরুদ্ধে।
সরজমিনে জানা যায়, মৌজায়৭৯নং গোসিংগা মৌজাস্থিত এস.এ ৪৮০ আর.এস ৯৪ নং খতিয়ানে এস.এ ১৮৩০, ১৮৩৩, ১৬০৬ ও আর.এস ৪৩০৭, ৪১১৫, ৪৩৯৭ নং দাগে ৭৯ শতাংশ ভূমিভূমি নিয়ে আদালতে ১৪৫ ধারায় মামলা চলমান রয়েছে । বিবাদীপক্ষ বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালত, গাজীপুরে দে: মো: নং- ২৮৭/২০২০ দায়ের করেন। উক্ত মোকদ্দমায় বিজ্ঞ আদালত, উভয় পক্ষকে বর্নিত জমিতে স্থিতবস্থা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু বিবাদীরা বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করিয়া গত-০১/১২/২০২৫ তারিখে দোকানপার্ট নির্মানের কাজ শুরু করে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক পিপিএম বলেন, আদালতের আদেশে ওই জমিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উভয়কে শান্তি-শৃংখলা বজায় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন ধরনের নির্মাণ কাজ না করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এখন ওই জমিতে স্থাপনা নির্মাণ করেছে কিনা তা আমার জানা নেই। তবে এ সংক্রান্ত আদালতের যেকোন আদেশ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।