1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে বিএনপি নেতা ডা. গিয়াস উদ্দিনসহ দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২২৫ বার পঠিত

মো. ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে দলীয় অবস্থানে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) উপজেলার ধামতী ইউনিয়নের পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি নেতা ডা. গিয়াস উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এ সময় নবাগত নেতাকর্মীরা জামায়াত মনোনীত (কুমিল্লা ৪) সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম শহীদের হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। অনুষ্ঠানস্থলে স্থানীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে যোগদানকারীরা জানান, “দলীয় বিশৃঙ্খলা ও নেতৃত্ব সংকটের কারণে” তারা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ নবাগত সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, জনগণের অধিকার আদায়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। নতুন নেতাকর্মীদের যোগদান আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে। ডা. গিয়াস উদ্দিন যোগদানের পর তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করতে চাই। তাই আমরা সম্মিলিতভাবে জামায়াতের প্ল্যাটফর্মে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। যোগদান অনুষ্ঠানের মাধ্যমে দেবিদ্বারে আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে মতামত পাওয়া গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park