1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুরে রাস রিসোর্ট গণধর্ষণ মামলায় প্রধান আসামি ডিবির অভিযানে গ্রেপ্তার-এখনো পলাতক বাকি দুই অভিযুক্ত

  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

মোঃ ফরহাদ গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের রাস রিসোর্ট এলাকায় গত ২২ সেপ্টেম্বর নাটকের শুটিংয়ের কথা বলে ডেকে নিয়ে এসে তাসলিমা খাতুন আয়শা নামে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়ের করলে তিনজনকে অভিযুক্ত করা হয়। তাদের মধ্যে অন্যতম অভিযুক্ত প্রযোজক-পরিচালক নাসির উদ্দিন মাসুদ পাটোয়ারী।

মামলা দায়েরের পর থেকেই তিনজনই এলাকায় অবস্থান না করে আত্মগোপনে ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী তাছলিমা খাতুন আয়শা। তদন্তের গতিশীলতার স্বার্থে মামলাটি শ্রীপুর থানা থেকে গাজীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে হস্তান্তর করা হয়।

শনিবার (২২ নভেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ভুক্তভোগীর সহায়তায় ডিবি পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবি ওসি জানান,
“মামলার ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুইজনকেও ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। খুব শিগগিরই গুরুত্বপূর্ণ অগ্রগতি আসবে।”

ভুক্তভোগী তাসলিমা খাতুন আয়শা বলেন-“আমি এই নির্মম ঘটনার সুষ্ঠু বিচার চাই। একজন ধরা পড়েছে—বাকি দুইজনকেও যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। সরকার ও প্রশাসনের কাছে আমার আকুল আবেদন।”

আয়শা বলেন ৩নং আসামী হাসেম আগে করতো আওয়ামী লীগ আমাকে ধর্ষণের পরে পরিচয় সে নাকি বিএনপি করে এ নিয়ে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, তারা পূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন; আবার কেউ দাবি করছেন, বর্তমানে তারা অন্য রাজনৈতিক ছায়ায় সক্রিয় কার্যক্রম চালান।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মানবাধিকার সংগঠন, এলাকাবাসী ও স্থানীয় গণমাধ্যম দ্রুত তদন্ত সম্পন্ন করে সকল অভিযুক্তকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park