1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুরে নিখোঁজের চার দিন পর শিশুর মরদেহ উদ্ধার,আটক ২

  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

মোঃ ফরহাদ গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের চার দিন পর আনাস (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া এলাকার একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চার দিন আগে আনাস বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাননি। পরে আজ দুপুরে স্থানীয়রা বিলের পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে গাজীপুর জেলার ডিবি অফিসার ইনচার্জ হাসমত উল্লাহ বাবুল জানান নজরুল ইসলাম, ও শাহিনুর বেগম নামে দুজন স্বামী স্ত্রীকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম বলেন,
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি চার দিন আগে মারা গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park