1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

ভুট্টাগাছ খাওয়ার কথা জানতে চাওয়ায় গরুর মালিকরা কুপিয়ে জখম করেছে ক্ষেত মালিককে

  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের তালসার গ্রামের জালাল উদ্দীনের ছেলে মাসুদ হোসেনের ক্ষেতে লাগানো ভূট্টাগাছ প্রতিবেশী সামেদ আলীর গরুতে খেয়ে নষ্ট করে। ভুট্টা গাছ গরুতে খাওয়ার বিষয় জানতে চাওয়াই ক্ষেতের মালিক মাসুদ কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করার অভিযোগ উঠেছে সামেদ আলীর ছেলেদের বিরুদ্ধে। গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটে। ওই ঘটনায় আহত মাসুদের স্ত্রী রিতা খাতুন কোটচাঁদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সুত্র জানা যায়, ২৭শে অক্টোবর তালসার গ্রামের সামেদ আলী মাসুদের ভূট্টা ক্ষেতের ভিতর দিয়ে গরু নিয়ে যাওয়ার সময় বেশ কিছু ভুট্টা গাছ খেয়ে নষ্ট করে গরুতে। ২৮ শে অক্টোবর সন্ধ্যায় ভুট্টা গাছ খাওয়ার বিষয় সামেদ আলীর কাছে জানতে চাওয়া নিয়ে তর্ক বিতর্কের ঘটনা ঘটে। সে সময় সামেদ আলীর ছেলে আলামিন হোসেন,নাজমুল হোসেন ও সাইফুল ইসলাম মাসুদের উপর হামলা করে রক্তাক্ত জখম করে পালিয়ে যাই। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আহত মাসুদকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।বর্তমানে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

মাসুদের স্ত্রী রিতা খাতুন জানান, থানায় লিখিত অভিযোগের পর থেকেই আসামীরা বিভিন্নভাবে অভিযোগ তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছেন। এতে করে আমি ও আমার স্বামী নিরাপত্তাহীনতায় ভুগছি।

অভিযুক্ত আলামিন এর সাথে কথা বললে তিনি জানান, জমি চাষ করার জন্য গরু নিয়ে মাসুদের ভূট্টা ক্ষেত্রের ভিতর দিয়ে যাওয়ার সময় গরুতে কিছু ভূট্ট গাছ খেয়েছে। যার কারণে মাসুদ আমার বাবাকে অপমান অপদস্ত করছিলো । সে সময় আমাদের সাথে তর্কতর্কির এক পর্যায় মারামারি ঘটনা ঘটে। এতে সামান্য আহত হয়েছে তেমন বড় কোন দুর্ঘটনার ঘটনা ঘটে নি। এ বিষয় কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ কবির হোসেন মাতুব্বর বলেন, ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে তার স্ত্রী। পরবর্তী আইনগত বিষয় প্রক্রীয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park