1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি দখল নিয়ে নারীকে মারধর, থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পঠিত

গাজীপুর প্রতিনিধ: গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি দখলকে কেন্দ্র করে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইব্রাহীমের স্ত্রী মোছাঃ রেহেনা পারভীন (৩৮) বাদী হয়ে একই এলাকার মোঃ মহসিন খন্দকার (৫৫), হাসান খন্দকার (৫০),কাদির খান (৫০),মোঃ মনির (৪৮),ফোরকান (৩০),মোঃ মনির (২৬) কে প্রধান অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী মহসিন খন্দকার ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে রেহেনা পারভীনের পৈত্রিক জমি দখলের চেষ্টা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে মহসিন খন্দকারের নির্দেশে ৩০-৩৫ জন লোক দক্ষিণ ভাংনাহাট এলাকায় উক্ত জমিতে টিন, পিলার ও কাঠ নিয়ে গিয়ে জোরপূর্বক বাউন্ডারি দেওয়ার চেষ্টা করেন। রেহেনা পারভীন বাধা দিলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং টেনে-হিঁচড়ে পাশের একটি পোল্ট্রি ফার্মে নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক মারধর করে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ঘটনার খবর পেয়ে রেহেনা পারভীনের ফুফাতো ভাই ছিদ্দিক শ্রীপুর থানা পুলিশকে অবহিত করেন। পরে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার ঘটনাস্থলে গিয়ে রেহেনা পারভীনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মহসিন খন্দকার জানান, আমার উপর আনিত অভিযোগ মিথ্যা বানোয়াট। আমি কারও জমি দখল করেনি। তারা আমার সাথে দীর্ঘদিন ধরে শত্রুতা করে আসছে।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বারিক বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park