1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

“৯ ঘণ্টা কাজের মজুরি ১৭৫ টাকা” যশোরে মজুরি বৃদ্ধির দাবিতে এসিআই সীডের শ্রমিকদের বিক্ষোভ

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার শানতলা-চুড়ামনকাটি এলাকায় অবস্থিত এসিআই সীড প্রসেসিং সেন্টারের শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বুধবার সকালে শ্রমিকরা প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে জড়ো হয়ে কর্মবিরতি পালন করেন। এ সময় তারা বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দৈনিক মজুরি বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করলেও মজুরি বাড়ানো হয়নি। বর্তমানে প্রতিদিন ৯ ঘণ্টা কাজ করে মাত্র ১৭৫ টাকা পারিশ্রমিক পান, যা বর্তমান নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালানোর জন্য একেবারেই অপ্রতুল।
তাদের দাবি, বাজারে খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় এই মজুরিতে পরিবার নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই তারা দ্রুত মজুরি পুনর্নির্ধারণের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। দীর্ঘ সময় প্রতিষ্ঠানটিতে আন্দোলন করে পরে কর্তৃপক্ষ তাদের দাবি না মানলে তারা বাড়িতে চলে যান।
এ বিষয়ে জানতে চাইলে এসিআই সীড প্রসেসিং সেন্টারের সিনিয়র ইনভেন্টরি অফিসার সাইদুর রহমান বলেন, তাদেরকে বেতন ১০/১৫ টাকা বারানোর আশ্বাস দেয়া হয়েছে। তারপরেও তারা নানা দাবিতে আন্দোলন করে যাচ্ছে। বিষয়টি উর্দ্বোতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একদিকে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, অন্যদিকে দীর্ঘদিন ধরে একই মজুরিতে কাজ করে সংসারের ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন শ্রমিকরা। তাদের দাবি, শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত হলে তবেই পরিবার নিয়ে স্বাভাবিকভাবে বেঁচে থাকা সম্ভব হবে। অন্যথায় তাদের কাজ করা অসম্ভাব হয়ে যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park