1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান উন্নয়ন -খুশি সেবা প্রত্যাশিরা

  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১২৭ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসের বর্তমান সহকারী কমিশন (ভূমি)মোঃ বদরুদ্দোজা যোগদান করার পর থেকে এ অফিসে সেবার মান বুদ্ধি পেয়েছে। ফলে প্রতিদিন এই অফিসে আসা শত শত সেবা প্রত্যাশিরা অনেক আনন্দিত। যেখানে নামপত্তন কেচ ২৮ দিনের মধ্যে নিষ্পত্তি করার কথা থাকলেও সর্বোচ্চ ১৭ দিনের মধ্যে নিষ্পত্তি করা হচ্ছে। এছাড়াও অনন্য সকল কেচ যথা সময়ের মধ্যে নিষ্পত্তি করা হচ্ছে।
সরেজমিনে এসিল্যান্ড অফিসে গেলে সেবা নিতে আসা ঘোনা গ্রামের ফারুক হোসেন,থানাঘাটা গ্রামের বাবলু,মাছখোলা গ্রামের মোস্তফা, মোশাররফ আলী,দেবনগরের সাঈদ সহ অনেকে জানান,বর্তমান এসিল্যান্ড স্যার অনেক ভালো, আমরা জমিজমার সমস্যা নিয়ে সরাসরি স্যারের সাথে দেখা করি,স্যার সাথে সাথে কিভাবে সমস্যার সমাধান করতে হবে তার পরামর্শ দিয়ে দেন।যেখানে আগে আমাদের কোন নামপত্তনের আবেদন করলে তা নিষ্পত্তি করতে দেড় থেকে দুই মাস সময় লাগতো এখন সেখানে মাত্র ১৭ থেকে ২০ দিনের মধ্যে নিষ্পত্তি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে কিছু কিছু কেচ নিষ্পত্তি করতে একটু দেরি হয়ে যায়, আমরা না বুঝে অফিসের কর্মকর্তাদের দোষারোপ করে থাকি।এ ক্ষেত্রে অফিসের কেউ দায়ী নয়, একটি কেচ নিষ্পত্তি করতে হলে যে সকল কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজ তা আমরা সময় মতো দিতে না পারায় সংশ্লিষ্ট কর্মকর্তার কেচ নিষ্পত্তি করতে দেরি হয়ে যায়।
বর্তমান স্যারের কারনে বড়বাবু থেকে শুরু করে পিয়ন পর্ষন্ত সকলেই খুব আন্তরিকতার সাথে আমাদের কাজ করে থাকে। বর্তমানে আমরা এই অফিসের কর্মকর্তাদের সেবা পেয়ে অনেক খুশি।
এতো দ্রুত বিভিন্ন কেচ কি ভাবে নিষ্পত্তি করেন এমন প্রশ্নের জবাবে সদর সহকারী কমিশন (ভূমি) মোঃ বদরুদ্দোজা বলেন,যদি আমরা যার-যার দ্বায়িত্ব ঠিক মতো পালন করি তাহলে যথা সময়ের মধ্যে তা সমাধান করা সম্ভব।
আমি যোগদান করেছি গত ২৬/৮/২৫ তারিখে, আমার যোগদান করার পর থেকে ২০ থেকে ২২ হাজার নামপত্তনের আবেদন জমা পড়েছে, একটি আবেদনও পেন্ডিং নেই, তবে কিছু জটিল কেস আছে যেগুলো করে সমাধানের জন্য কিছু সময় লাগে এছাড়াও আদালতে চলমান মামলার অর্পিত তদন্ত সঠিক সময়ের মধ্যে রিপোর্ট প্রদান করা হয়। আমি যোগদান করার পর থেকে সদর উপজেলার সকল সহ-ভূমি কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি সরকারি নিয়মনীতি মেনে সকল ভূমি সেবা গ্রহীতাদের সর্বোচ্চ সেবা প্রদান করার। আমি আমার উপরে অর্পিত দ্বায়িত্ব যথাযথ ভাবে পালন করে যাচ্ছি। এছাড়াও ভূমি সেবা প্রত্যাশীদের সেবা প্রদানে কোনরকম অনিয়ম হলে সরাসরি উপজেলা অফিসে এসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে জানানোর আহবান জানিয়েছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park