1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাতক্ষীরা সদর উপজেলা ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

এম ইদ্রিস আলী সাতক্ষীরা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টায় সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের,সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. আখতারুজ্জামান, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট মোঃ নুরুল ইসলাম প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যাপক মোঃ শফিউল আলম, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম খোকন, ঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনারুল ইসলাম, আলিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক সিরাজুল ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহ্বায়ক মোঃ আরাফাত হোসেন প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন, শিক্ষার্থীর অভিভাবক হাবিবুর রহমান, অভিভাবক মনজু রানী দেবনাথ, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আনতারা অনিতা, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী ওয়ালিদ হাসান প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলার বাছাইকৃত ১৮টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯ জন পারফরম্যান্স মূল্যায়নে কৃতি-শিক্ষার্থীর মাঝে মাধ্যমিক পর্যায়ে ১০ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৫ হাজার টাকা। এছাড়াও ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park