1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাতক্ষীরার স্হানীয় দৈনিক দৃষ্টিপাত পত্রিকা-র সম্পাদক জি এম নূর ইসলামের দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৭৩ বার পঠিত

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক জি এম নূর ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার জুম্মা নামাজ শেষে সাতক্ষীরা সিটি কলেজ সংলগ্ন দারুল উলুম মাদ্রাসার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা-র আগে আয়োজিত সংক্ষিপ্ত শোকসভায় মরহুম জি এম নূর ইসলামের কর্মময় জীবন ও সাংবাদিকতায় তার অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তি বর্গ। শোকসভা বক্তব্যে বক্তারা বলেন,
জি এম নূর ইসলাম ছিলেন সাতক্ষীরার সংবাদপত্র ও সাংবাদিকতা জগতের একজন প্রবীণ ও নিবেদিতপ্রাণ ব্যক্তি।

স্থানীয় সংবাদপত্রের প্রসার ও সাংবাদিকতার বিকাশে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

পরে স্থানীয় মসজিদের ইমামের ইমামতিতে জি এম নূর ইসলামের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন। জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থনে দাফন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park