1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সাতক্ষীরার দামারপোতায় জমি ক্রয় করে বিপাকে প্রবাসী পরিবার, প্রতিপক্ষের বিরুদ্ধে ফসল নষ্ট করার অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৪ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের দামারপোতা গ্রামে এক প্রবাসী ও তার মা শেফালী বেগমের নামে ২০ শত জমি ক্রয় করে চরম বিপাকে পড়েছেন।
ক্রয়কৃত জমিতে ফসল লাগালে তা নষ্ট করে দিচ্ছে প্রতিপক্ষরা। ফসল নষ্ট করেই ক্ষান্ত হচ্ছেন না সেগুলো ঘরে তুলতে না দেওয়ার অভিযোগও উঠেছে।
জানাযায়,সদর উপজেলার দামারপোতা গ্রামের মৃত আপ্তাব বিশ্বাস এর পুত্র মোঃ কালাচাদ বিশ্বাস মৃত্যুবরণ করলে তার এক পুত্র ও তিন কন্যা ওয়ারেশ রেখে যান। পরবর্তীতে কালাচাদ বিশ্বাসের কন্যা জোহরা বেগম ধুলিহর মৌজার ১৯০৭,১৯০৮,১৯০৯ নং খতিয়ানের ৭৩ নং দাগের জমির মধ্য থেকে ওয়ারেশ সূত্রে ও তার অন্য বোনের অংশ ক্রয় সূত্রে ১ একর ১৬ শতক জমি প্রাপ্যদার হয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছে।
সম্প্রতি উক্ত জমি থেকে ২০ শতক জমি পার্শ্ববর্তী এক প্রবাসীর মা শেফালী বেগমের নামে কবলা মূলে রেজিস্ট্রি করে দেন।

শেফালী বেগম ক্রয় করে উক্ত জমিতে ফসল চাষাবাদ শুরু করে। কিন্তু ঐ জমির উপর কু-নজর পড়ে প্রতিপক্ষ দামারপোতা গ্রামের ভূমিদস্যু হারুন আর রশিদ ও তার পুত্র স্কুল শিক্ষক মামুনের।
তারা জাল কাগজ সৃষ্টি করে উক্ত জমি তাদের দাবি করে স্কুল শিক্ষক মামুনের নেতৃত্বে শেফালী বেগমের লাগানো ধানের চারা নষ্ট করে দিয়েছে। এবং তাদের লাগানো পাট জোরপূর্ব কেটে নিয়ে যাচ্ছে মামুন গংরা।

এ বিষয়ে জোহরা বেগমের পুত্র বিল্লাল হোসেন জানান,আমার নানা কালাচাঁদ বিশ্বাস মৃত্যুর পর ওয়ারেশ সূত্রে এবং ক্রয় সূত্রে ধুলিহর মৌজায় আমার মা ১ একর ১৬ শতক জমি পেয়ে দীর্ঘদিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি।
কিছুদিন আগে উক্ত জমি থেকে ২০ শতক জমি শেফালী বেগমের নামে আমার মা রেজিস্ট্রি করে দিয়েছে। কিন্তু আমার মামা হারুনার রশিদ ও আমার মামাতো ভাই মামুন একটি জাল কাগজ তৈরি করে উক্ত জমি তাদের দাবি করে জোরপূর্বক দখলে নিচ্ছে এবং বিভিন্নভাবে আমাদের জীবননাশের হুমকি দিচ্ছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ঘটনায় আমরা সাতক্ষীরা সদর থানায় তাদের বিরুদ্ধে একটা লিখিত অভিযোগ করেছি।
এ ঘটনায় অভিযুক্ত মামুন বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি, তার বক্তব্য পেলে সেটাও গুরুত্ব সহকারে প্রকাশ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park