1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জন ও আহত এক জনের পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর চেয়ারম্যান মো. আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
সতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্টে্রট রিপন বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিআরটিএ খুলনা ও বরিশাল বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুকিত হাসান খান, বিআরটিএ সদর কার্যালয়ের উপ—পরিচালক (ইঞ্জিঃ) ফারুক আহমেদ, সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক উসমান সরোয়ার আলম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে তার পরিবার অসহায় হয়ে পড়ে। একই ভাবে কেউ আহত হয়ে পঙ্গুত্ব¡ বরণ করলে তার জীবনে নেমে আসে দুর্বি সহ যন্ত্রণা। এ সব কথা মাথায় রেখে সরকার আইন করে ওই সব পরিবারের ক্ষতি পূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই দুর্ঘটনায় কেউ মারা যাওয়া বা আহত হওয়া সম্পর্ক আইনের বিষয়টি সাধারণ মানুষের মাঝে প্রচার করতে হবে। দুর্ঘটনায় আহত বা নিহতদের ক্ষতি পূরণ দেওয়ার চেয়ে সকলে মিলে দুর্ঘটনা শূন্যের কোটায় পৌছে দিতে সকলকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিআরটিএ এর ট্রাষ্টি বোর্ড এর সহায়তায় মঞ্জুরীকৃত অর্থ নিহতের পরিবারের পক্ষ থেকে মাথা পিছু পাঁচ লাখ টাকার চেক নাজমা খাতুন, শোহানা খাতুন, আব্দুল খলিল সরদার, অপূর্ণা রেজা ও ফাতেমা খাতুনের হাতে তুলে দেওয়া হয়। এ ছাড়া আহত জুলফিকার আলমের হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park