1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাতক্ষীরায় রুপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২২৫ বার পঠিত

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাঠক নন্দিত পত্রিকা দৈনিক রুপলী বাংলাদেশের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার(২৬ নভেম্বর) সকালে শহরের পলাশপোল এলাকার পীজ্জলজি নামে একটি কনভেশন সেন্টারে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠান স্বাগত বক্তব্য রাখেন, রুপালি বাংলাদেশের জেলা প্রতিনিধি আব্দুল মোমিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা -১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি , জেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। আরো বক্তব্য রাখেন, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, এটিএন বাংলার কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরিদ হোসেন ময়না, ৭১ টিভির বরুন ব্যানার্জি, যমুনা টেলিভিশনের আকামুল ইসলাম, মানবজমিনের এস এম বিপ্লব হোসেন, জুলাই বিপ্লবের সাতক্ষীরা সংগঠক আল ইমরান , শহর ছাত্রশিবিরের সভাপতি আল মামুন, শহর ছাত্র দলের সদস্য সচিব শাহীন ইসলাম প্রমুখ। এ সময় অতিথিবৃন্দ সকলে পত্রিকাটির সাফল্য কামনা করেন ।একই সাথে সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানান তারা। এসময় আরো উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা দলের সভাপতি মিনি,বিএনপি মহিলা নেত্রী নাজনীন আক্তার কেয়া।সরুলিযা ইউনিয়ন মহিলা দলের সভাপতি মিনি খতুন, ধারাভাষ্যকর ফরমের সাতক্ষীরা জেলা সভাপতি অলিউল রহমান সহ বিভিন্ন অতিথি ও সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক আমিনুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি বেলাল হোসেন। অনুষ্ঠানটি আলোচনা সভা শেষে কেক কাটার সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park