1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৯৫ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি ও একটি রাস্তার উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম হাবিব।
শনিবার (৮ আগস্ট) বিকেলে জালালাবাদ ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও রাস্তার ভিত্তি প্রস্তর এর শুভ উদ্বোধন করেন মোঃ হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তিনি বলেন, “বিএনপি উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতিতে বিশ্বাসী। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাস্তা উন্নয়ন, বৃক্ষরোপণ, জলাবদ্ধতা নিরসনসহ এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।”
তিনি আরও বলেন, নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে অসহায় মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। পাশাপাশি মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের পুরোহিতদের বেতন-ভাতা দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আরোও বলেন “আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু এখন জনগণ তাদের ভুল বুঝতে পেরেছেন। আগামী দিনে এলাকার উন্নয়নের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি মাস্টার মনিরুজ্জামান, মৎস্যজীবী দলের সভাপতি নুরুল আমিন খান, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুর রহমান আপেল, জয়নগর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাজালাল আহমেদ সাজু, ছাত্রনেতা শেখ রাকিব, শেখ রাব্বি, মোহররম হোসেন ইয়ান, সাব্বির খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে অতিথিরা রাস্তার
উদ্বোধন করেন এবং স্থানীয়দের সঙ্গে নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park