
সাতক্ষীরা সদর উপজেলার বল্লী গ্রামে পৈতৃক সম্পত্তি দখল, নির্মাণাধীন প্রতিষ্ঠানে হামলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আপন আপন ভাই ও ভাতিজার বিরুদ্ধে।
ভুক্তভোগী বল্লী ইউনিয়নের মৃত মোজাম্মেল হকের ছেলে আজহারুল ইসলাম বলেন, আমার আপন বড় ভাই মো: নজরুল ইসলাম ও ভাতিজা রেজাউল করিম ওরফে লালটু বাহিনী নিয়ে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন।
পৈতৃক সূত্রে প্রাপ্ত আমার একটি মাছের ঘের বল্লী গ্রামের একদল লোক সাথে নিয়ে জোরপূর্বক দখল করেন নজরুল ইসলাম। ঘেরটিতে থাকা কয়েক লাখ টাকার মাছও তারা নিয়ন্ত্রণে নেন।
পরবর্তীতে আজহারুল ইসলামের নির্মাণাধীন মুড়ি মিলেও হামলা ও ভাঙচুরের চেষ্টা চালানো হয় বলে জানা গেছে।
প্রশাসনের কাছে সঠিক বিচারের আশায় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।