1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাতক্ষীরায় ঝাউডাঙ্গা কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে বেগম জিয়ার স্মরণে মসজিদ নির্মাণের ঘোষণা.

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৮৩ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে অবস্থিত ঝাউডাঙ্গা কলেজের অনার্স ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৩ শে জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গণে জমকালো আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ০১ সাবেক সাংসদ ও বর্তমান জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০০০ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাতক্ষীরা থেকে বেনাপোল একটি অনুষ্ঠানে যাওয়ার পথে এই ঝাউডাঙ্গা কলেজের পাশে দীর্ঘ ১১ ঘণ্টা কোন একটি কারণে রাস্তায় আটকে পড়েছিলেন। সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও আমার মায়ের স্মরণে এই কলেজ চত্তরে আমি একটি মসজিদ করে দেবো ইনশাআল্লাহ। এছাড়াও কলেজের ভবন সংস্কারে বরাদ্দ দেওয়ার আশ্বাসও দেন, পাশাপাশি নবীন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জাতির উন্নয়নে তোমরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে নতুন পুরাতন সকল ছাত্র, শিক্ষকদের প্রত্যেক কে একটি করে গাছ লাগানোর আহব্বান জানান। অনুষ্ঠানের আয়োজকগণের মধ্যে কলেজের সমাজ বিজ্ঞানের প্রভাষক, আনারুল ইসলাম ও বাংলা বিভাগের প্রভাষক আলতাফ হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন
ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা কলেজের উপধ্যক্ষ নুরুল আমিন, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক মুরশিদ আলম। কাজিরহাট কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম। শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ, ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ ও স্হানীয় সাধারণ মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park