
এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় বে- সরকারি সংস্থা উত্তরণের cbo কমিটি ও srwsp প্রকল্পের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও বিপণন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় সাতক্ষীরা এল্লারচর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে বে-সরকারি সংস্থা উত্তরণ,সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ৫০ জন ভ্যান ড্রাইভার এবং ১২ জন সিবিও সদস্যদের নিয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বুধহাটা cbo সভাপতি ও সাতক্ষীরা জর্জ কোর্টের এপিপি এ্যাডঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,উত্তরণ প্রকল্প সমন্বয়কারী মোঃ আবু হাসনাত, ফিংড়ী সিবিও সাধারণ সম্পাদক মাহ্ফুজ সরদারসহ প্রকল্প কর্মকর্তাগন প্রমুখ। সমন্বয় সভায় সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলার উপকারভোগী cbo কমিটির সদস্যরাও এমসয় উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বিশুদ্ধ ও নিরাপদ পানির অপর নাম জীবন, মানুষকে সুস্থ থাকতে হলে নিরাপদ বিশুদ্ধ পানি পান করার বিকল্প নেই। তাই নিরাপদ পানি সরবরাহে সকলকে সচেতন থাকতে হবে।