1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাতক্ষীরায় আওয়ামীলীগ নেতা ও একাধিক মামলার আসামি কতৃক মৎস্য ঘেরের মাছ লুট, বিষ প্রয়োগে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১১৯ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় মাদক মামলার আসামিরা কর্তৃক একটি মৎস্য ঘেরের মাছ লুট ও বিষ প্রয়োগের অভিযোগে ভুক্তভোগী ঘের মালিক ৩ জনের নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছে।

মামলা সূত্রে ও এলাকাবাসী জানায়,বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সদর উপজেলার বকচরা গ্রামের বাবর আলী ঢালীর পুত্র মাদক,জমিজবর দখল,গাছ কাঁটাসহ একাধিক মামলার আসামি ও আওয়ামীলীগ নেতা আমজাদ আলী,রাজ্জাক আলী ও শওকত আলী একই গ্রামের বিএনপি নেত আফতাবুজ্জামানের মৎস্য ঘের জবরদখল করে মাছ চাষ করে আসছিলো।
বিষয়টি নিয়ে সেই সময় আফতাব ও তার ভায়েরা বাঁধা দিলে প্রতিপক্ষ আমজাদ ও তার বাহিনী তাদেরকে হত্যার হুমকিসহ তাদের নামে একাধিক মিথ্যা মামলা দিতে থাকে,এক পর্যায়ে আফতাব জীবন বাঁচাতে বিদেশে পাড়ি জমায়।

পরর্বীতে ৫ আগষ্টের পর দেশে এসে আফতাব এলাকার গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় প্রতিপক্ষ আমজাদগংদের জবরদখলে থাকা নিজের মৎস্য ঘের ফিরিয়ে নিয়ে মাছ চাষ শুরু করেন।

বিষয়টি নিয়ে আফতাবুজ্জামান জানান,আমি ঘেরটি নিজের দখলে নেওয়ায় আমজাদসহ তার বাহিনী আমাকে বিভিন্ন ভাবে ক্ষতি করতে যড়যন্ত্র শুরু করে,আর সে কারনে সুযোগ বুঝে গত ৪ জুন রাত আনুমানিক ১ টার দিকে আমজাদ,রাজ্জাক,শওকতসহ অজ্ঞত আরও কয়েক জনের একটি বাহিনী ক্ষিপ্ত হয়ে অস্ত্র নিয়ে আমার মৎস্য ঘেরে প্রবেশ করে এসময় তারা মাছ লুট করে এবং বিষ প্রয়োগ করে লক্ষ লক্ষ টাকার মাছ মেরে দেয়।
এঘটনায় আমি সদর থানায় বাদি হয়ে আমজাদসহ ৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২/৩ জনের নামে একটি মামলা দায়ের করি। যার মামলা নং-১১,তারিখ- ৪/৬/২৬।
তিনি আরও জানান, এঘটায় মামলা করার পর এই আমজাদ বাহিনী আরও ক্ষিপ্ত হয়ে আমাকে বিভিন্ন ভাবে ক্ষতি করবে বলে বিভিন্ন মাধ্যমে হুমকি দিচ্ছে। আমি এদের যড়যন্ত্র থেকে বাঁচতে প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park