1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাইনবোর্ডের দখলকৃত ফুটপাতের দোকান উচ্ছেদ অভিযানে মোবাইল কোর্ট

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

খান মোঃ রফিকুল ইসলাম: ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড এর সাইনবোর্ড একটি ব্যস্ততম স্টান। এখানে প্রতিনিয়ত হাজার হাজার যাত্রী চলাফেরা করে। এখান থেকে ঢাকার দিকে বিভিন্ন এবং সিলেট, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লার দিকে মানুষ আসা-যাওয়া করে। তবে এই স্টানে এখন পর্যন্ত হয়নি কোনো সুশৃংখল পরিবেশ। এখানে গজে উঠেছে শত শত ফুটপাতের দোকান। বারবার বিভিন্ন প্রশাসন থেকে উচ্ছেদ করার পরেও আবারো বসে যায়। একদিকে ম্যাজিস্ট্রেট উচ্ছেদ করে অন্যদিকে এক ঘণ্টার মধ্যে তারা চলে আসে দোকান নিয়ে। এভাবেই চলছে তাদের ফুটপাতের ব্যবসা এবং প্রশাসনিক দায়িত্ব।
তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ২৮ শে অক্টোবর সকাল ১১ টার দিকে মহামান্য ডিসি মহোদয়ের আদেশক্রমে ম্যাজিস্ট্রেট রাশেদ খান মোবাইল কোর্ট টিম নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন । পূর্ব নির্দেশিত দোকানদারগণকে নামমাত্র সামান্য জরিমানা করেন যাহাতে তারা পুনরায় আবারো ফুটপাত দখল করে দোকান না বসায়।এখানে এর প্রায় দশ দিন আগে ও উচ্ছেদ করা হয়েছিলো তিনি সকল দোকানদারকে বলেন তারা যেন ফুটপাত দখল করে বেপরোয়াভাবে দোকান না বসায়, তাদের কারণে লোকজনের জ্যাম তৈরি হয় যাহার কারণে বেড়ে যায় ছিনতাই ও চুড়ি। তিনি আরো বলেন৷ আপনারা জনগণের বা যাত্রীদের ক্ষতি করবেন না।
তিনি উচ্ছেদ অভিযানে বিভিন্ন প্রকারের লটকানো বেনার ফেস্টুন সহ অবৈধ দোকানপাট এর কিছু মালামাল জব্দ করেন যাহাতে তারা এভাবে আর বেপরোয়াভাবে দোকান বসিয়ে জনগণের জান ও মালের ক্ষতি চলাচলের অসুবিধা তৈরি না করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park