1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

“সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি” যশোরে শার্শা উপজেলায় হোটেল ব্যবসায়ীকে হুমকি, থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৮৬ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোরে শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে কথিত সাংবাদিক আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ‘কাচ্চি বাড়ি বিরয়ানী হাউসের মালিক জামাল বাবুচ্চী আইনি প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় শার্শা থানায় তিনি এ লিখিত অভিযোগটি দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাগআঁচড়া বাজারস্থ কাচ্চি বাড়ি বিরয়ানী হাউসে এক অজ্ঞাত ব্যক্তি খিচুড়ি পার্সেল নিয়ে যান। কিছুক্ষণ পর তিনি পুনরায় হোটেলে ফিরে এসে খিচুড়িতে পোকা পাওয়া গেছে বলে দাবি করেন। রেস্তোরাঁ কর্তৃপক্ষ যাচাই করে জানান, এটি কোনো পোকা নয় মুরগির মাংসের শিরা। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে ওই অজ্ঞাত ব্যক্তি অভিযুক্ত কথিত সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে সেখানে ডেকে আনেন।অভিযোগে উল্লেখ করা হয়, আসাদ ঘটনাস্থলে পৌঁছেই হোটেলের নাম-যশ ক্ষুণ্ণ করার ভয় দেখিয়ে ব্যবসায়ী জামাল বাবুচ্চীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসাদ হোটেল বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং বিভিন্নভাবে মানসিকভাবে চাপ সৃষ্টি করেন। বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় ভুক্তভোগী ব্যবসায়ী শার্শা থানায় উপস্থিত হয়ে এই লিখিত অভিযোগ করেন।
এবিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park