1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

সাংবাদিক জি. কে. রাসেলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বন্দরে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১২১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ- বন্দর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক জি. কে. রাসেলের বিরুদ্ধে একটি কুচক্রী মহলের কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জের বন্দর এলাকা। শনিবার (০৯ মে) সকালে বন্দর ১নং খেয়াঘাট এলাকায় বন্দর উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর যৌথ উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে বক্তারা বলেন, জি. কে. রাসেল দীর্ঘকাল ধরে সাহসিকতা ও বস্তুনিষ্ঠতার সাথে সাংবাদিকতা করে আসছেন। একটি স্বার্থান্বেষী মহল তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং সত্যের কণ্ঠরোধ করতে পরিকল্পিতভাবে নোংরা অপপ্রচারে লিপ্ত হয়েছে। সাংবাদিকদের ব্যক্তিগতভাবে আক্রমণ করে সমাজ ও প্রশাসনের চোখে হেও করার এই অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।

​”সাংবাদিকরা সমাজের দর্পণ, জি. কে. রাসেলের মতো একজন নিবেদিতপ্রাণ সংবাদকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্র মানেই স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। অনতিবিলম্বে এই অপপ্রচারের নেপথ্যে থাকা কুশীলবদের আইনের আওতায় আনতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
​
​বন্দর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক ও দৈনিক ইয়াদ-এর সিনিয়র স্টাফ রিপোর্টার এস.এম আবদুল্লাহ্-র সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাবিলা শারমিন, সাধারণ সম্পাদক ও সিএনএন বাংলা টিভি জেলা প্রতিনিধি জিহাদ হোসেন, (বিএমএসএফ)
সাংগঠনিক সম্পাদক ​নুর এ আজাদ, সিনিয়র সাংবাদিক ও দৈনিক সংবাদ চর্চা’র বন্দর উপজেলা প্রতিনিধি ​শেখ আরিফ, বিএমএসএফ (বন্দর শাখা) সহ-সভাপতি আবুল বাশার সাইফুল ও সদর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক গণকণ্ঠ’র মাল্টিমিডিয়া রিপোর্টার ​মারুফ আলম।

​সকাল ১০টা থেকে শুরু হওয়া এই মানববন্ধনে রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে অনুষ্ঠিত কর্মসূচি সমাপ্ত করা হয়।

উক্ত প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবদুল লতিফ রানা, বিএমএসএফ বন্দর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মান্নান খান বাদল, মো. আবু সুফিয়ান, আল আমিন জাহান মুন্সী, মিতু আহমেদ, মো. মিয়া পাভেল, বিল্লাল হোসেন, হাবিব প্রধান, ইমদাদুল হক মিলন, সাজিদ হোসেন কিবরিয়া, মনির হোসে, মোঃ সোহেল হোসেন ও তাজুল ইসলাম কাজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park