
জিএম মাকছুদুর রহমানঃ বাংলাদেশ প্রেসক্লাব দেবিদ্বার উপজেলা শাখার আহ্বায়ক, জাতীয় সাংবাদিক সমিতি দেবিদ্বার উপজেলা শাখার সাধারণ সম্পাদক, দৈনিক ইনকিলাব, The Daily New Nation. দৈনিক কুমিল্লা কণ্ঠ, প্রতি সময় ও নতুন বাংলাদেশ.কম এর দেবিদ্বার উপজেলা প্রতিনিধি মু. ফারুক হোসাইন জনির পিতা ফকির মিন্নত আলী শাহ্ পীর সাহেব (সুন্নী আল-কাদরী) এর ২৫ তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ৫নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ ফজর কবর জিয়ারত, কোরআন খতম এবং বাদ এশা দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে সাংবাদিক জনি ফারুক তার বাবার জন্য দেশ এবং দেশের বাইরে থাকা সকলের নিকট দোয়া চেয়েছেন। উল্লেখ্য ২০০০ সালের ২৭ জুন,দুপুর ১২:৩৮ মিনিটে সাংবাদিকের জনি ফারুক পিতা ফকির মিন্নত আলী শাহ্ পীরসাহেব (সুন্নি আল -কাদেরী) দুই ছেলে তিন মেয়ে এবং অসংখ্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী, গুণগ্রাহী রেখে ৫৯ বছর বয়সে দেবিদ্বার উপজেলার পৌর এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি ব্যক্তি জীবনে (কুমিল্লা ডি.সি) অফিসের একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী,সমাজসেবক,পরোপকারী, সৎ, ধার্মিক, আধ্যাত্মিক মানুষ এবং দেবিদ্বার (ফুরকানিয়া) ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রতিষ্ঠাতা যুগ্মসাধারণ সম্পাদক ছিলেন।