1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সাংবাদিকদের সাথে রাষ্ট্রযন্ত্রের বিমাতাসূলভ আচরণ বন্ধ করতে হবে: বিএমএসএফ

  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

দায়িত্বশীল, দক্ষ সাংবাদিকতা গড়ে তুলতে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাজীবিদের এগিয়ে আসতে হবে। এলাকার গণমানুষের চাহিদার ভিত্তিতে গণমাধ্যম ও সাংবাদিকদের কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি ৪ অক্টোবর,শনিবার দুপুরে সংগঠনের নারায়ণগঞ্জ বন্দর উপজেলা শাখা কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। তিনি আরও বলেন, এ পেশার হারানো ঐতিহ্য, মর্যাদা ফিরিয়ে আনতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা উচিত। নয়তো তলানিতে ঠেকানো পেশার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সাংবাদিকদের সাথে রাষ্ট্র যন্ত্রের বিমাতাসূলভ আচরণ বন্ধ করতে হবে। বিগত ৫৪ বছরে রাষ্ট্রযন্ত্র সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট অতি গুরুত্বপূর্ণ দাবি গুলো পূরণে কোনরূপ সহযোগিতা কিংবা চিন্তাও করেননি। পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা কিংবা সাংবাদিক সুরক্ষার মত অতি গুরুত্বপূর্ণ দাবি আজও অপূরনীয় রয়ে গেছে।

নারায়ণগঞ্জ বন্দর শাখার সভাপতি এস এম শাহিন আহম্মেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জিকে রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ, বিএনপির নেতা মেজবাহ উদ্দিন স্বপন, সেচ্ছাসেবকদল নেতা পাপ্পু আহাম্মেদ, বন্দর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সহ বন্দরের বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ ও রাজনীতিবিদ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন বিএমএসএফের কেন্দ্রীয় নেতা এসএস রুশদী, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেন। সভায় ২৫ সদস্য বিশিষ্ট বন্দর উপজেলা শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park