1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৩০ বার পঠিত

সন্দ্বীপ প্রতিনিধিঃ সন্দ্বীপের ৩২টি সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ প্লাটফর্ম “সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদ” এর তৃতীয় কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৭) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

এতে মোহাম্মদ রিদোয়ানুল বারী পারভেজকে সভাপতি, মোঃ সোহেল রানা তৈয়বকে সাধারণ সম্পাদক এবং এছাড়া নজরুল নাঈম’কে সাংগঠনিক সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত একটি সুশৃঙ্খল নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল নাঈম বলেন, “আমরা সংগঠনের ঐক্য, মানবিকতা ও সামাজিক কল্যাণে কাজ করবো। সকলকে সঙ্গে নিয়ে একটি গতিশীল, অংশগ্রহণমূলক ও সেবাধর্মী সংগঠন গড়তে চাই।”

স্থানীয়ভাবে এই কমিটি গঠনের মধ্য দিয়ে সন্দ্বীপে সামাজিক ঐক্য ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতির সঞ্চার হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম মোশারফ, সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও মোহাম্মদ গোলাম মাওলা করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম রাকিব, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ রিজভী, অর্থ সম্পাদক মোঃ আমিনুর রসুল রিয়াদ, সহ অর্থ সম্পাদক মোঃ মাকসুদ আহমেদ, প্রচার সম্পাদক মোঃ নাজিম উদ্দিন এরদোগান, দপ্তর সম্পাদক মোঃ ছালেহ আহমেদ ইমরান, সমাজসেবা সম্পাদক আলী আজগর রিফাত, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক শামসুল আলম রাশেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সৈকত এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাস্টার কামরুল হাসান।

সংগঠনের সাবেক সভাপতি মোঃ আর এস ইব্রাহীম সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামীম আব্দুল্লাহ, মোঃ সাখাওয়াত হোসেন ফরহাদ, মোঃ আরমান জাবেদ ও মোঃ রবিউল আলম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park