1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

সংবাদ সংগ্রহের সময় সাতক্ষীরায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১৭৮ বার পঠিত

এম ইদ্রিস আলী,সাতক্ষীরা প্রতিনিধি:ভেজাল সার নিয়ে অনুসন্ধানকালে যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সাতক্ষীরা নিউ মাকের্টস্থ শহীদ স. ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের আহবানে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকরা বলেন, ভেজাল সারে সাতক্ষীরা সয়লাব হয়ে গেছে। সম্প্রতি প্রশাসনের একাধিক অভিযানে বিপুল পরিমান ভেজাল সার জব্দও হয়েছে। এর সূত্র ধরে ভেজাল সার উৎপাদনকারীদের নিয়ে অনুসন্ধানকালে সাতক্ষীরার আশাশুনির বুধহাটায় ভেজাল সার উৎপাদনকারী মাজেদ মেম্বারের হামলার শিকার হয়েছেন যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম। এসময় তার ক্যামেরাম্যানকে লাঞ্ছিত করার পাশাপাশি ক্যামেরা ও বুম ভেঙে দেওয়া হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, মাজেদ মেম্বারসহ তার পরিবারের নামের সারের পাঁচটি সরকারি লাইসেন্স রয়েছে। যা সম্পূর্ণ অবৈধ। কারণ লাইসেন্স থাকলে তার জনপ্রতিনিধি হওয়ার সুযোগ থাকে না বা মনোনয়নপত্র বাতিল হয়। কিন্তু কৃষি অফিসের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের যোগসাজশে বহাল তবিয়তে রয়েছে মাজেদ মেম্বার ও তার লাইসেন্স। বছরের পর বছর ভেজাল সার উৎপাদন করছেন তিনি। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলার কৃষি ও কৃষক।

বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও ভেজাল সার উৎপাদনকারীদের নির্মূলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আবুল কাসেমের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ও ডিবিসি নিউজের এম বেলাল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন ও অংশ নেন সিনিয়র সাংবাদিক প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, এটিএন বাংলার এম কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের মোঃ আসাদুজ্জামান, সহসভাপতি আবুল কালাম, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, বৈশাখী টিভির শামীম পারভেজ, একাত্তর টিভির বরুন ব্যানার্জী, আমার বার্তার কাজী নাসির, এখন টিভির আহসান রাজীব, যমুনা টিভির আকরামুল ইসলাম, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, গ্লোবাল টিভির রাহাত রাজা, এনটিভির এসএম জিন্নাহ, মাইটিভির ফয়জুল হক বাবু, সমকালের কিশোর কুমার, স্টার নিউজের গাজী ফরহাদ, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, বাংলাদেশ বুলেটিনের মিলন কুমার বিশ্বাস, ঢাকাপোস্টর ইব্রাহিম খলিল, এনপিবির হোসেন আলী, দ্য এডিটরস এর রিজাউল করিম, বার্তা টুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় কুমার রায়, তৌফিকুজ্জামান লিটু, হাবিবুল হাসান, হাবিবুর রহমান সোহাগ, জামাল উদ্দীন প্রমুখ।

এসময় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা আল ইমরান ইমু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park