
মোঃ ফরহাদ শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে এ কমিটি ঘোষণা করা হয়। পৌর বিএনপির জ্যেষ্ঠ নেতা হুমায়ুন কবীর সরকারকে আহ্বায়ক ও গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন বেপারী সিনিয়র যুগ্ম আহবায়ক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন ও সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক এস এম ডাঃ রফিকুল ইসলাম বাচু, সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর স্বাক্ষরিত এক চিঠিতে এ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি নিশ্চিত করা হয়েছে।
একই কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট আহসান কবিরকে। এর আগে পৌর কমিটি ভেঙে দিয়ে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটি বিলুপ্তির পর নতুন এ কমিটি নিয়ে নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকর্মীদের দাবি- একটি স্বচ্ছ আর কর্মীবান্ধব কমিটি উপহার পেয়েছে পৌর বিএনপি। আগামীতে পৌর অঞ্চলে বিএনপির রাজনীতি আরও চাঙা হবে এ কমিটির নেতৃত্বে।পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বেপারি বলেন, আমার ওপর ভরসা করে সিনিয়র নেতৃবৃন্দ দায়িত্ব দিয়েছে এই কমিটির মাধ্যমে আগামী দিনের সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত করা আমাদের লক্ষ্য। এবং আগামী দিনের গাজীপুর ৩ আসনের কর্ণধার বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচু ভাইয়ের ডাকে সাড়া দিয়ে বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করব। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করি