
মোঃ ফরহাদ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর শ্রীপুরে গাজীপুর ০৩ আসনে ধানের শীষের মনোনয়ন পাওয়ায়, কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু কে ফুলেল শুভেচছা ও দোয়া মাহফিলের আয়োজন করে ৪৭ বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্রীপুর নবারুণ ক্লাব। ক্লাবের সভাপতি আঃ কবির মন্ডল এম,এ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক সেলিম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন গাজীপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক ও নবারন ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির সরকার, নাসির উদ্দিন মন্ডল রাজু, কামরুল হাসান মন্ডল মিলন, নাজমুল হাসান মন্ডল লিটন, শরীফ মোহাম্মদ সিদ্দিকী,এ্যাডভোকেট আহসান কবির, সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন, টিপুসুলতান, সহ ক্লাবের সদস্যবৃন্দ,সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ বাচ্চু বলেন,দলমত নির্বিশেষে সকলেই ধানের শীর্ষে পক্ষে কাজ করবেন ও মাদক ও সন্ত্রাস নির্মূলে আমাকে সহযোগিতা করবেন। সকলে সহযোগিতা নিয়ে আমি শ্রীপুর কে আধুনিক ও মানসম্মত শহরে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। শেষে দোয়া পরিচালনার মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা হয়।