1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে সৌদি আরবে চাকরি দেওয়ার নামে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, হত্যার হুমকির মুখে ভুক্তভোগী পরিবার

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১২৫ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর গ্রামের মো. জাহাঙ্গীর নামের এক ব্যক্তি সৌদি আরবে চাকরি দেওয়ার নামে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি প্রতিকার চেয়ে গাজীপুর জেলা ‘আলো মানবাধিকার সংস্থা’-এর সভাপতি ও সেক্রেটারি বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগে ভুক্তভোগী জাহাঙ্গীর উল্লেখ করেন, প্রতিবেশী মো. ইয়াসিন, সালমা খাতুন, হারুন অর রশিদ ওরফে ময়না এবং মো. মাসুমের প্রলোভনে পড়ে তিনি সৌদি আরব যাওয়ার সিদ্ধান্ত নেন। অভিযুক্তরা সৌদি আরবে ভালো বেতনে চাকরির নিশ্চয়তা দিয়ে তার কাছ থেকে ৬ লাখ টাকা নেন। তবে সৌদি আরবে পাঠানোর পর অভিযুক্তরা কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি; সেখানে তিনি আকামা ও চাকরির ব্যবস্থা না থাকায় চরম মানবেতর জীবনযাপন করেন।
​জাহাঙ্গীর জানান, পরবর্তীতে তিনি ৪ লাখ টাকা ঋণ করে গত ৯ জুন ২০২৬ তারিখে দেশে ফিরে আসেন। দেশে ফিরে অভিযুক্তদের কাছে টাকা ফেরত চাইলে তারা তা দেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো টাকা ফেরত দেয়নি। টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে।
​সবশেষ গত ২৮ জুন ২০২৬ তারিখ সকাল ১০টার দিকে অভিযুক্তদের বাড়িতে গিয়ে টাকা ফেরত চাইলে তারা জাহাঙ্গীরের ওপর ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এ সময় অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের রাস্তাঘাটে পেলে মারপিট ও খুন জখম করার হুমকি দেয় এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখায়।
​ভুক্তভোগী মো. জাহাঙ্গীর বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তিনি প্রতারক চক্রের হাত থেকে টাকা উদ্ধার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park