1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে সতীনের পরিবার কর্তৃক গৃহবধূকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭১ বার পঠিত

গাজীপুর প্রতিনিধিঃ ​গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে মারধর, পথরোধ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার সতীন ও সতীনের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ শাহনাজ বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দুর্লভপুর গ্রামের মোঃ সবজে আলীর স্ত্রী শাহনাজ দীর্ঘ ১৩ বছর ধরে তার স্বামীর সাথে সংসার করে আসছেন। তবে তার সতীনের পরিবার অর্থাৎ ১নং বিবাদী মোঃ ফয়সাল (২৪), ২নং বিবাদী মোঃ কাউসার (২৭) এবং ৩নং বিবাদী শাহনাজের সতীন মোছাঃ আছমা (৪৫) দীর্ঘদিন ধরে তার সাথে শত্রুতা পোষণ করে আসছিলেন।
​বাদী অভিযোগে উল্লেখ করেন, তিনি প্রবাসে থাকাকালীন অর্জিত অর্থ দিয়ে বাড়ি নির্মাণ করে বর্তমানে সেখানে বসবাস করছেন। কিন্তু বিবাদীরা তাকে প্রায়ই রাস্তায় মারধরসহ জানমালের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিলেন। এমনকি তাকে স্বামীর সাথে সংসার করতে বাধা প্রদান করা হচ্ছে বলেও তিনি জানান।
​গত ২২ মার্চ ২০২৬ তারিখ রাত অনুমান ৯:০০ ঘটিকার সময় শাহনাজ ও তার স্বামী ছেলের বাড়ি থেকে ফেরার পথে দুর্লভপুর নার্সারী মোড়ে পৌঁছালে বিবাদীরা তাদের পথরোধ করেন। এসময় বিবাদীরা তাকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খুনের উদ্দেশ্যে আক্রমণ করেন। শাহনাজের স্বামী বাধা দিতে গেলে বিবাদীরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং শাহনাজসহ তার ছেলে মোঃ ওমর সানিকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিবাদীরা পালিয়ে যান।
​ভুক্তভোগী শাহনাজ বলেন, “আমি বিদেশে হাড়ভাঙা খাটুনি দিয়ে টাকা পাঠিয়ে এই বাড়ি করেছি। এখন আমার সতীনের পরিবার আমাকে বাড়ি ছাড়া করতে চায় এবং নেশাগ্রস্ত অবস্থায় বাসায় এসে ভাঙচুর চালায়। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” এই বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ওই নারী।
এ বিশেষ শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমদ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park