1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে রাস্তায় আটকিয়ে হামলা,মারধর ও প্রাণ নাশের হুমকি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বসতবাড়িতে যাওয়ার সময় শ্রীপুরে রাস্তায় আটকিয়ে হামলা,মারধর ও প্রাণ নাশের হুমকি সহ হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক যুবক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী আবির হাসান আকাইদ, পিতা- মোঃ রমজান আলী, শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন,এলাকার বাসিন্দা, তিনি জানান, আমি আমার আমার বসতবাড়িতে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন,

তার অভিযোগ, প্রতিবেশী মোঃ সৌরভ (২৫) পিতা- ফারুক মিয়া, ২। ফারুক মিয়া (৫০) পিতা-মোঃ ফজলুল হক, ৩। আনোয়ারা বেগম (৩০) স্বামী-মোবারক হোসেন, এক ঔ এলাকার বাসিন্দা এলাকায় অত্যাচারী, জুলুমকারী ও আইন অমান্যকারী লোক হিসাবে পরিচিত।

বিবাদীরা বেশ কিছুদিন যাবৎ আমার সাথে শত্রুতা পোষন করিয়া আমাদেরকে মারধরসহ খুন জখম করিবে মর্মে হুমকি দিয়া আসিতেছে, এমত অবস্থায় ২৭/১০/২০২৫ ইং রাত্র অনুমান ১০.০০ টার সময় আমি, বিবাদীদের বাড়ীর সামনে দিয়া আমার বসতবাড়িতে আসার পথে উক্ত বিবাদীগণসহ অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদী দা, লাঠি, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়া আমার উপর আক্রমন করে,

এবং আমাকে খুন জখমের উদ্দেশ্যে কুপ মারার চেষ্টা করিলে আমি দৌড়াইয়া বাড়ীতে আসিয়া প্রাণে রক্ষা পাই।

তখন বিবাদীরা আমার পিছন পিছন বাড়ীতে আসিয়া দরজা জানালায় ইট পাটকেল নিক্ষেপ করে এবং আমাকে পরে সুযোগমত পাইলেই খুন করিয়া লাশ গুম করিবে মর্মে হুমকি দিয়া চলিয়া যায়।

বিবাদীদের এরকম কার্যকলাপে আমি জীবনের নীরাপত্তাহীনতায় ভূগিতেছি। কারণ: বিবাদীরা যে কোন সময়, যে কোন স্থানে আমাকে সময় সুযোগমত পাইলে খুন, গুম বা যে কোন ধরনের অঘটন ঘটাইতে পারে,

আবির হাসান আকাইদ আরো অভিযোগ করে বলেন বিবাদীরা ইতিপূর্বে আমার মাতা- মোছাঃ আফরোজা চৌধুরীকে কুপাইয়া গুরুত্বর জখম করে, যার প্রেক্ষিতে আমার মাতা বিবাদীদের নামে শ্রীপুর থানায় ১টি মামলা দায়ের করেন, ইহাতেও বিবাদীরা ক্ষান্ত হয় নাই বরং আমাদের প্রতি আরো ভীষন ক্ষিপ্ত হইয়া উঠে। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচার জানাচ্ছি।

এ ঘটনায় মোঃ সৌরভ ও পরিবারের লোকজনের কাছে জানতে চাইলে তারা জনান এ ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট , আমরা তাকে কোন ধরনের মারধর ও হুমিকি দেয়নি।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, “অভিযোগটি পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park