1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

শ্রীপুরে মিথ্যা ও বানোয়াট মামলায় আসামি করার অভিযোগ: সংবাদ সম্মেলনে নবি হোসেনের প্রতিবাদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৮২ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় ৬ নং উজলাব গ্রামে কর্ণপুর এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে কেন্দ্র করে দায়ের করা সি আর মোকদ্দমা নং-১৫৪০/২০২৬-এ ৩ নম্বর আসামি হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করাকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন নবি হোসেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ২টায় শ্রীপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এ দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি বিভিন্ন নথিপত্র উপস্থাপন করে বলেন, মামলার ঘটনায় তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। ব্যক্তিগত ও ব্যবসায়িকভাবে হয়রানি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে এ মামলায় আসামি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে নবি হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে রাজনীতি করে আসছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল তাকে সামাজিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য উপস্থাপন করে সি আর মোকদ্দমা নং-১৫৪০/২০২৬-এ তার নাম অন্তর্ভুক্ত করেছে। তিনি দাবি করেন, মামলায় উত্থাপিত অভিযোগের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

তিনি আরও বলেন, প্রকৃত ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করা হলে তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যাবে না। তাই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের বিচারব্যবস্থার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে এবং তিনি আশা করেন, তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদঘাটিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park