1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য: জেলা পুলিশের স্বীকৃতি পেলেন ওসি শাহীনুরসহ কর্মকর্তারা

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পঠিত

​মোহাম্মদ ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষা অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে শ্রীপুর থানা পুলিশ। জুলাই ২০২৬ মাসে থানা পুলিশের পরিচালিত বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ মোট ৩৯ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে ৩৫ জন মাদকসেবীকে।
​শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। থানা পুলিশ সূত্রের তথ্যানুযায়ী, জুলাই মাসে মাদক সংক্রান্ত মোট ৩১টি মামলা রুজু করা হয়েছে। এসব অভিযানে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১৭ হাজার ৮৯ পিস ইয়াবা, ৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১৩ দশমিক ০৪ গ্রাম হেরোইন এবং ২ লিটার চোলাই মদ।
​মাদকবিরোধী এই সাঁড়াশি অভিযানের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনেও তৎপর ছিল পুলিশ। গত জুলাই মাসে শ্রীপুর থানায় জিআর, সিআর ও সাজা সংক্রান্ত মোট ৩৫৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। পাশাপাশি নিয়মিত মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধসহ মোট ৯১ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারায়ও নেওয়া হয়েছে কঠোর আইনানুগ ব্যবস্থা।
​দায়িত্ব পালনে বিশেষ দক্ষতা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকবিরোধী অভিযানে প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ গাজীপুর জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত ও ‘প্রশংসনীয় কেস কার্ড’ প্রদান করা হয়েছে। ক্ষেত্রবিশেষে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুরস্কৃত কর্মকর্তারা হলেন— কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম, এসআই আব্দুল জলিল মন্ডল এবং এএসআই হারুন অর রশিদ।
​শ্রীপুরে মাদকবিরোধী তৎপরতা দৃশ্যমান ও জোরদার হওয়ায় স্থানীয় সচেতন নাগরিক মহলে পুলিশের ভূমিকা নিয়ে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, ওসি মোহাম্মদ শাহীনুর আলমের শক্ত অবস্থানের কারণে শ্রীপুরে মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকার সচেতন নাগরিকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park