1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে বসতবাড়িতে হামলা: অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি মেরে সন্তান নষ্ট করার অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১০৮ বার পঠিত

গাজীপুর প্রতিনিধিঃ ​গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে হামলা ও অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি মেরে গর্ভপাত ঘটানোর অভিযোগ উঠেছে। গত ১২ জুন বিকাল ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্তদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী গৃহবধূ জানান, গত ১২ জুন বিকেলের দিকে সাগর, নুরুউদ্দিন ও নুরুউদ্দিনের স্ত্রী রহিমা বেগমসহ কয়েকজন তার বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা তাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং তার তলপেটে লাথি মারে। এতে তিনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।

ভুক্তভোগী অভিযোগ করেন, ঘটনার পর তিনি প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর স্থানীয় প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত তানভীর, মোশারফ ও শাহাবুদ্দিনসহ অভিযুক্তরা আপোষ-মীমাংসার প্রস্তাব দেয়। গত ২৩ জুন দিবাগত রাত ১টার দিকে ভুক্তভোগীকে অস্ত্রের ভয় দেখিয়ে কৌশলে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ভিডিও ধারণ করা হয়, যেখানে তাকে টাকার বিনিময়ে আপোষ করার মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়। পরবর্তীতে তাকে কোনো টাকাই দেওয়া হয়নি এবং উল্টো প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

এ বিষয়ে তানভীর বলেন
আশেপাশে দোকানদাররা ওই নারীর কাছে টাকা পেত, সালিশ শেষে টাকাগুলো দিয়ে দিয়ে দেয়, পাওনাদার দের এক লক্ষ ১৫ হাজার টাকা বাকি অবশিষ্ট টাকা ৩৫০০০ টাকা বুঝিয়ে দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park