1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে প্রবাসী পরিবারের গৃহবধূর ওপর হামলা, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫৬ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দুর্লভপুর এলাকায় এক গৃহবধূর ওপর হামলা, শ্লীলতাহানি, স্বর্ণের চেইন ছিনতাই এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ ফাহিমা আক্তার (৪৮) শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ফাহিমা আক্তারের স্বামী ও সন্তান প্রবাসে থাকায় দীর্ঘদিন ধরে প্রতিবেশী কয়েকজন ব্যক্তি বিভিন্ন বিষয়ে তাদের পরিবারের সঙ্গে বিরোধ সৃষ্টি করে আসছিলেন। বসতবাড়ি নির্মাণের জন্য ট্রাক ও পিকআপে নির্মাণসামগ্রী আনার সময়ও অভিযুক্তরা গাড়ি আটকে টাকা দাবি করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, গত ১৩ জুন দুপুর আনুমানিক ১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে মনির হোসেন, বাচ্চু মিয়া, মিন্টু মিয়াসহ অজ্ঞাতনামা ৭-৮ জন ব্যক্তি দা, লাঠি ও লোহার রড নিয়ে তার বাড়িতে প্রবেশ করেন। এ সময় বাড়িতে একা থাকা ফাহিমা আক্তারকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মারধর করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার এক পর্যায়ে তাকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় এবং তার গলায় থাকা প্রায় আধা ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এছাড়া তার গলা চেপে ধরে হত্যার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
ভুক্তভোগীর ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে বলা হয়েছে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা প্রদান করা হয়।
এ বিষয়ে ফাহিমা আক্তার বলেন, “আমি বাড়িতে একা ছিলাম। পরিকল্পিতভাবে এসে আমাকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। এখনো তারা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে। আমি আমার ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”
ভুক্তভোগী ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park