1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে প্রবাসীর বাড়িতে তাণ্ডব: গৃহবধূকে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক দুবাই প্রবাসীর বাড়িতে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় বাধা দিতে গেলে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা ও শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল আনুমানিক ১০:৩০ মিনিটে বরমী ইউনিয়নের লাকচতল গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী তাহমিনার স্বামী রুবেল মৃধা বর্তমানে দুবাই প্রবাসী। বাড়িতে তাহমিনা তার শ্বশুর মতিন মৃধা ও শাশুড়ি জরিনা খাতুনের সাথে বসবাস করেন।

অভিযোগ অনুযায়ী, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী সোহেল মৃধা, কাজল মৃধা, ফয়সাল মৃধা ও সিফাতসহ অজ্ঞাতনামা ৬-৭ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়।

হামলাকারীরা কেবল মারধরই করেনি, বরং পরিকল্পিতভাবে লুটপাট ও শ্লীলতাহানি চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে:

তাহমিনা এবং তার শ্বশুর-শাশুড়িকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়।সোহেল মৃধা ভুক্তভোগীর গলা থেকে আনুমানিক ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

চেইন ছিনিয়ে নেওয়ার পর সোহেল মৃধা গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। কাজল মৃধা ওই গৃহবধূর শ্লীলতাহানি করে। এছাড়া অন্যান্যরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে।

আহতদের মধ্যে প্রবাসীর মা জরিনা খাতুনকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর মা মোছাঃ লাইলী আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় চারজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) নাছির আহমেদ বলেন অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park