1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা: বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১২৭ বার পঠিত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে দুই প্রবাসীর ক্রয়কৃত জমি জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। উপজেলার টেপিরবাড়ী এলাকায় গত ২৮শে এপ্রিল বিকেলে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। হামলায় বাড়ির কেয়ারটেকার ও তার কিশোর সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার পাশাপাশি কয়েক লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে প্রশাসন ও স্থানীয় এমপি হস্তক্ষেপ কামনা করেছেন।

সিঙ্গাপুর প্রবাসী আব্দুল্লাহ আল মামুন বলেন আমি ও আমার ভাই মাওলানা মোখলেছুর রহমান ২০২২ সালে শ্রীপুরের টেপিরবাড়ী এলাকায় ১৭.৫০ শতাংশ জমি ক্রয় করে বাউন্ডারি দেওয়াল ও ঘর নির্মাণ করেন। তারা প্রবাসে থাকায় জমিটি দেখাশোনা করতেন তাদের বোন মাহমুদা সুলতানা (৪০)
গত ২৮শে এপ্রিল বিকাল ৫:৩০ ঘটিকায় স্থানীয় দেলোয়ার হোসেন (৪০), আইনুল খান (৪৫), রিয়াজ উদ্দিন (৫০) ও শাকিবসহ (২৭) অজ্ঞাত ১০-১৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা বাড়িটি দখলের উদ্দেশ্যে তাণ্ডব শুরু করলে মাহমুদা সুলতানা ও তার ছেলে সায়েম আহম্মেদ (১৭) বাধা দেন।
বাধা দেওয়ায় হামলাকারীরা মা ও ছেলেকে এলোপাথাড়ি মারধর শুরু করে।
হামলাকারীরা পরিকল্পিতভাবে ঘর থেকে মূল্যবান মালামাল লুট করে পিকআপ ভ্যানে করে নিয়ে যায়।
১টি গাভী (মূল্য ১.৪০ লক্ষ টাকা) এবং ২টি রাম ছাগল। ফ্রিজ, এলইডি টিভি ও স্মার্টফোন। সোফা সেট, সেলাই মেশিন, গ্যাসের চুলা ও সিলিন্ডার।
বাড়ির ৬টি সিসি ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতিসাধন করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী মাহমুদা সুলতানা শ্রীপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park