1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে পালিত গাভী ও ষাঁড় বাছুরকে জোর পূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৬১ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে শ্রীপুরে মাধখলা গ্রামে খলিল সাহেবের বাড়ি, মৌলভী ভিটা খলিল সাহেবের নিকট থেকে ৯ বৎসর পূর্ব জমি লিজ নিয়া পেঁপে বাগান ও গরু, ছাগল ও ভেড়া লালন পালন করে আসছেন শামীন নামের এক ব্যক্তি । এবং খলিল সাহেবের কেয়ারটেকার হিসাবে দায়িত্ব পালন করেন। ২৯ শে নভেম্বর রোজ বুধবার বিকালে মোঃ শামীম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে তিনি উল্লেখ করেন মাধখলা পূর্বপাড়া মোঃ আতিকুল ইসলামের ছেলে মোঃ কামরুল ইসলাম ২৯/১০/২০২৫ তারিখ সকাল ১০:০০ সময় আমার গোয়ালে থাকা একটি গাভী ও একটি ষাঁড় বাছুর আমার স্থায়ী বাড়িতে পাঠানোর জন্য একটি পিকআপ এ উঠাইয়া ১ কিলো দূরে পৌছিলে কামরুল ইসলাম পূর্ব পরিকল্পিতভাবে রাস্তায় গাড়ি পথরোধ করে। গাড়িতে থাকা অবস্থায় একটি কাঠের বাটাম দিয়া আমাকে এলোপাথারীভাবে বাইরাইয়া থাকে। ঐ সময় গাড়ি থেকে নামিলে বিবাদী আমার বাম পায়ের উরুতে ও ডান হাতে একাধিকবার বারি মারে। আমাকে হত্যা করার উদ্দেশ্য আমার মাথা বারি দিলে উক্ত বারি আমি বাম হাত দিয়া ফিরাইলে বাম হাতের তালুর ফুলা ব্যথাযুক্ত জখম করে। ঐ সময় পিকআপ এর ড্রাইভার হোসেন (২৮) কে জীবনে মারার হুমকি দিয়া জোর পূর্বকভাবে ঘটনাস্থল হইতে গাড়ি খলিল সাহেবের বাড়িতে নিয়া গাড়িতে থাকা আমার গাভী ও ষাঁড় বাছুরকে নামাইয়া দিয়া গাড়ি ফেরত দেয়।

তিনি আরও বলেন আমার পালিত গাভী ও ষাঁড় বাছুরকে জোর পূর্বক নিয়া যায়। যাহার মূল্য অনুমান- ১,২০,০০০/- টাকা আমরা যদি স্বেচ্ছায় জমি হইতে চলিয়া না যাই। তাহলে জমিতে থাকা পেঁপে বাগান বিবাদী রাতের আধারে কাটা সহ আমি সহ আমার পরিবারের লোকজনকে জীবনে মারার হুমকি প্রদান করে। আমাকে সহ আমার পিতা-মাতাকে মারধর করে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, “অভিযোগটি পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park