
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে এক নারী ও তাঁর ছেলেকে ধাওয়া করে পিটিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ২৫ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুরের বরকুল এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি বেগতিক দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।
ভুক্তভোগী ফাতেমা (৫৬) থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন—সেদিন সকালে তিনি ও তাঁর ছেলে সালাউদ্দিন বসতবাড়ির দক্ষিণ পাশে স্বামী আবুল কাশেমের ক্রয়কৃত মালিকানাধীন জমি থেকে কেলাই ফসল তুলতে যান। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা চার বিবাদী—
মো. আসাদ (৪০), মো. হাবি (৪৫), মো. শহিদ (৪২) ও মো. এলাহী (৫০)—লাঠিসোটা নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
ফাতেমা জানান, তারা দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে প্রাণে বাঁচেন। কিন্তু বিবাদীরা দরজায় ধাক্কাধাক্কি চালায় এবং ঘরের চারপাশে ঘোরাফেরা করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। অভিযোগে বলা হয়, ওই সময় বিবাদীরা বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার হুমকিও দেয়।
হুমকির মুখে ফাতেমা ৯৯৯ নাম্বারে ফোন করলে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মা–ছেলেকে উদ্ধার করে। পরে তারা থানায় এসে সাধারণ ডায়েরির মাধ্যমে নিরাপত্তা চেয়ে আবেদন করেন।
ফাতেমা বলেন, “বিবাদীদের ভয়ে বর্তমানে আমরা বাড়িতে ফিরতেও পারছি না। যেকোনো সময় তারা আমাদের ক্ষতি করতে পারে।”
শ্রীপুর থানা পুলিশ অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক পিপিএম জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হইবে ,