
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জমি দখলকে কেন্দ্র করে চাঁদা দাবী, বাউন্ডারি নির্মাণে বাধা, প্রাণনাশের হুমকি ও চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ভাংনাহাটি এলাকার একটি প্রভাবশালী গ্রুপের বিরুদ্ধে। পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে বিবাদী পক্ষ গতকাল বাদীর বিরুদ্ধে একটি অসত্য ও উদ্দেশ্যমূলক নিউজ প্রকাশ করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভাংনাহাটি এলাকার বাসিন্দা জাহাঙ্গীর মোল্লা, পিতা মৃত ইন্নছ আলী, তার ক্রয়কৃত জমিতে দীর্ঘদিন ধরে বিবাদীদের চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতার শিকার হয়ে আসছেন। তিনি জানান, ০৪ জুন ২০২৫ তারিখে তিনি ৬১৭০ নম্বর অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিলের মাধ্যমে জমির দখল লাভ করেন এবং শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।
অভিযোগে বলা হয়, বিবাদীগণ—
ইকবাল (৩৫), মাছুম (৩০), মোবারক (৫৬), আবুল হোসেন (৫৭), মোফাজ্জল (৪৮), কাজল (২৫), আতিক (২১)—এবং আরও ৬/৭ জন অজ্ঞাত ব্যক্তি জমিটি দখলের উদ্দেশ্যে বহুদিন ধরে বাদীর ওপর চাপ সৃষ্টি করে আসছে।
গত ২৫ নভেম্বর ২০২৫ সকালে বাদী বাউন্ডারি নির্মাণ করতে গেলে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হানা দেয় এবং কাজ বন্ধ করে দেয়। তারা বাদীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাকে জমিতে প্রবেশ করতে না দেওয়ার হুমকিও দেওয়া হয়। পাশাপাশি বাদী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা, মারপিট ও হত্যার ভয় দেখানো হয়।
পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেয় যখন গতকাল পুনরায় আবার ভান্ডারী নির্মাণ করতে গেলে বিবাদী পক্ষ বাদীর বিরুদ্ধে একটি অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক মিথ্যা নিউজ প্রচার করে। এতে বাদীর সুনাম ক্ষুণ্ণ ও তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উল্লেখ করা হয়।
অভিযোগকারী জানান, বিবাদীরা তার চলাচলের পথ পর্যন্ত বন্ধ করে দিয়েছে, ফলে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তিনি আশঙ্কা করছেন, জমিতে গেলে বিবাদীরা কিংবা তাদের লোকজন মারাত্মক ঘটনা ঘটাতে পারে। এর দেড় মাস আগেও তারা আমার স্ত্রীরকে পিটিয়ে পা ভেঙ্গে দেয় তপসিলভুক্ত জমির বিবরণ গাজীপুর জেলার শ্রীপুর থানা ও সাব-রেজিস্ট্রি অফিসাধীন ৪৩ নম্বর শ্রীপুর মৌজা, এস.এ ৮৭০, আর.এস ৮০৯, এস.এ ৪৪৩, আর.এস ৩৭৮, সাবেক ও এস.এ ১৮১২, ১৮০৯-৩ এবং আর.এস ৭১০১, ৭১০৯, ৭১১১, ৭১১২ দাগে মোট ২১ শতাংশ জমি।
উত্তরে—সরকারি রাস্তা, দক্ষিণে—আবু হানিফা মোল্লা গং, পূর্বে নিজ জোত , পশ্চিমে—মেওয়া মৌজার জমি।
জাহাঙ্গীর মোল্লা জমির দখল, নিজের নিরাপত্তা ও এলাকার শান্তি বজায় রাখতে জরুরি ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন।
বিবাদী ইকবাল বলেন, “সব অভিযোগ মিথ্যা। আমরা কারও জমি দখল করি না, চাঁদাও দাবি করিনি
এ বিষয়ে শ্রীপুর থানার থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে