1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে জমি জবরদখলের চেষ্টা ও বাউন্ডারি নির্মাণের অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে জমি দখল নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী মোঃ ছিদ্দিক (৪০), পিতা- মোঃ আছর উদ্দিন, দক্ষিণ ভাংনাহাটি গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগে উল্লেখ করেন, তার মাতা ফিরোজা খাতুন মৃত্যুর পূর্বে সংশ্লিষ্ট জমি নিজ নামে রেকর্ডভুক্ত করে যান। পরবর্তীতে তিনি মাতৃক ওয়ারিশ সূত্রে উক্ত জমির মালিকানা প্রাপ্ত হয়ে ভোগদখল করে আসছেন।

কিন্তু বিবাদী মোঃ মহসিন খন্দকার (৫২), পিতা- হাজী আবুল মুনসুর ডাক্তার, একই গ্রামের বাসিন্দা, জমিটি নিজের দাবি করে বারবার বিরোধ সৃষ্টি করে আসছেন। অভিযোগে আরও বলা হয়, বিবাদী মহসিন খন্দকার উক্ত জমির একটি অংশে তার পোল্ট্রি ফার্মের ময়লা-আবর্জনা ফেলেন এবং ক্ষমতার অপব্যবহার করে জমি জবরদখলের চেষ্টা চালান।

এ ঘটনায় শ্রীপুর পৌর শালিসী বোর্ডে অভিযোগ করলে জমিটি মোঃ ছিদ্দিকের মালিকানা স্বীকৃতি দিয়ে তার পক্ষে রায় প্রদান করে। কিন্তু রায় অমান্য করে গত ৪ অক্টোবর সকাল ৯টার দিকে বিবাদী অজ্ঞাত লোকজন নিয়ে এসে জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শুরু করে। এসময় অভিযোগকারী প্রতিবাদ করলে তাকে দা ও লাঠি দিয়ে মারধরের হুমকি দেয়া হয় এবং খুন-জখমের ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়।

ভুক্তভোগী ছিদ্দিক জানান, তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করে আইনগত প্রতিকার চেয়ে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখিত তফসিলে প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে এ বিরোধ সৃষ্টি হয়েছে।
এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক পিপিএম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park