1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

শ্রীপুরে ছাত্রদলের কর্মী জুনায়েদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র জুনায়েদ হাসানের উপর আওয়ামী যুবলীগের ক্যাডার বাহিনীর অতর্কিত হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন মঙ্গলবার সাড়ে বারোটার দিকে শ্রীপুর মডেল থানার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন, শ্রীপুর সরকারি কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইমরান মৃধা, সদস্য সচিব মোঃ নাজমুল হোসেন, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, যুগ্ম আহ্বায়ক মোঃ গুলজার হোসেন মন্ডল, আহ্বায়ক সম্মানিত সদস্য মোঃ নাঈম শোখ, পৌর ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আরিফ আকন্দ, মোঃ তোফাজ্জল, মিরাজ, ইমরান মন্ডল, জুনায়েদ, হাসিবুল, ইয়াসিন আরাফাত, সহ শ্রীপুর সরকারি কলেজের সকল সাধারণ শিক্ষার্থীরা।

এসময় শ্রীপুর সরকারি কলেজ শাখার ছাত্রদলের সদস্য সচিব মোঃ নাজমুল হোসেন বলেন, ছাত্র নেতা জোনায়েদ হাসানের উপর আওয়ামী যুবলীগের ক্যাডার বাহিনীর অতর্কিত হামলার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্ৰেপ্তার করতে হবে।
শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইমরান মৃধা প্রতিবাদ করে বলেন, শ্রীপুর সরকার কলেজের মেধাবী ছাত্র জোনায়েদ হাসানের উপর আওয়ামী যুবলীগের চিহ্নিত সন্ত্রাসী বাহিনী রাসেল, বাবু, হুমায়ূন, সোহাগ, সবুজ সহ কয়েকজন সন্ত্রাস বাহিনীকে দ্রুত সময়ের মধ্যে গ্ৰেপ্তার করতে হবে। নয়তো আমাদের প্রতিবাদ আরও শক্তিশালী হবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park